ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাতক্ষীরা জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও দেবহাটা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্ক পৌর মিলনায়তনে গতকাল দুপুরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাহান মাস্টারের স্ত্রী রাবেয়া শাহজাহান। প্রধান আলোচক ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম।