প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর জেটিতে অবস্থানরত একটি বিদেশি জাহাজের ক্যাপ্টেনকে নদীদূষণের অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম আদালত পরিচালনা করেন। লাইবেরিয়ার কনটেইনারবাহী ‘এমভি আর্কা’ জাহাজ বন্দরের নয় নম্বর জেটিতে অবস্থান করে কনটেইনার ওঠানো-নামানো করছিল। এ সময় জাহাজটি থেকে তেল নিঃসরণ হচ্ছিল। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নদীদূষণের দায়ে জাহাজের ক্যাপ্টেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।