প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় পর্যাপ্ত ভর্তুকি, খাবারের দাম কমানো এবং মান বাড়ানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশও হয়েছে। গতকাল সোমবার দুপুরে এসব কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষক সরকার সোহেল রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অপু কুমার দাস, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক অনীক ধর প্রমুখ।