ক্যাব নেতা কাজী ফারুকের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ভোক্তা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাংবাদিক কাজী ফারুক আহমেদের মরদেহ গতকাল বুধবার সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে গ্রামের বাড়িতে কাজী ফারুকের লাশ পৌঁছায়। গতকাল বুধবার সকাল ১০টায় তেঁতুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার মিরপুরের বাসভবনে কাজী ফারুক আহমেদ (৬৬) ইন্তেকাল করেন।
কাজী ফারুক আহমেদ বাংলার মুখ পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৯৬ সালের দিকে তিনি দেশে ভোক্তা অধিকার আন্দোলন শুরু করেন। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ক্যাব নামের সংগঠনটি গড়ে তোলেন।