ক্যামব্রিয়ান কলেজে আবারও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ক্যামব্রিয়ান কলেজে আবারও শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে কলেজের এক ছাত্রাবাসে একটি ঘটনার জের ধরে কয়েকজন শিক্ষার্থীকে ওই কলেজের শিক্ষকেরা বেদম প্রহার করেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে চারজন ছাত্রকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জানতে চাইলে ওই ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শোভন কুমার প্রথম আলোকে বলেন, ‘ওই রকম কিছু না। বুধবার একটি অনুষ্ঠানের গানবাজনা নিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল।’ কিছুদিন আগে শাহবাগের গণজাগরণ মঞ্চে আসতে চাওয়ায় ওই কলেজের বেশ কিছু শিক্ষার্থীকে মারধর করা হয়েছিল।