ক্যামেরনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল জয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
ক্যামেরনের কাছে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পুনরায় আপনার প্রতি জনগণের এই রায় ইউরোপে দ্রুত বর্ধনশীল বিশেষ করে যুক্তরাজ্যের অর্থনীতিকে জোরদার করার লক্ষ্যে আপনার নেতৃত্বের প্রতি জনগণের একটি সুস্পষ্ট স্বীকৃতি।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং অভিন্ন ও পারস্পরিক কল্যাণমূলক স্বার্থের ভিত্তিতে পরিপক্বতা ও স্থায়িত্ব লাভ করেছে।
শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্যের কমিউনিটিতে বাংলাদেশিদের অবদান ও উপস্থিতিতে বাংলাদেশ গর্বিত।
শেখ হাসিনা ক্যামেরন ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।