ক্যামেরার লেন্স তৈরি কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
জাপানি মালিকানাধীন সানকো অপটিকস বিডি লিমিটেড নামের কারখানাটি ইপিজেডের ২ নম্বর সড়কে অবস্থিত। এটি ক্যামেরার লেন্স তৈরির কারখানা।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, আগুনে কারখানার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর দমকল বাহিনী সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।