প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল কর্মসূচিতে বাছাইকৃত খুদে ক্রিকেটারদের নিয়ে কুড়িগ্রাম স্টেডিয়ামে সাত দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ গতকাল রোববার বিকেলে উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম। বক্তব্য দেন জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক মতলুবর রহমান, প্রশিক্ষণ ক্যাম্পের আহ্বায়ক আহসান হাবীব। উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বিসিবি কোচ বিজন কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হুমায়ুন কবির, আবদুল মতিন, রেজাউল করিম প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ও জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণ হচ্ছে।