ক্যাম্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আজ মঙ্গলবার থেকে চার দিনব্যাপী খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে। কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে এবং সংগঠনটির ভৈরব শাখার ব্যবস্থাপনায় স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজ মাঠে এই ক্যাম্প হচ্ছে। বিকেলে স্থানীয় সাংসদ নাজমুল হাসান ক্যাম্পের উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ক্যাম্প গতকাল শুরু হয়ে শেষ হবে শুক্রবার।