ক্যাম্প স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী বিজিবি ক্যাম্প স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানান্তরিত ক্যাম্পের নতুন ভবন উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. আবুল কালাম আজাদ, অপারেশনাল অফিসার মেজর মেহেদী হাসান, মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।