সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অবিলম্বে খুলে দিয়ে গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে ছাত্র সমাবেশ ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এসব কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে ছাত্র সমাবেশ গতকাল সকাল ১০টার দিকে ছাত্র সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অনীক ধরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অপু দাস ও কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাত রাহী রিশতা। পরে বেলা সাড়ে ১১টার দিকে একই দাবিতে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া বরাবর স্মারকলিপি দেন ছাত্রনেতারা। উপাচার্য স্মারকলিপি গ্রহণ করে তাঁদের জানান, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য আগামী ১০ জানুয়ারি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।