ক্যাম্পাস খোলার দাবিতে প্রধান ফটক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে অবস্থান ধর্মঘট করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাস খোলার দাবিতে আজ বেলা সোয়া ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। তাঁরা আবাসিক হলগুলো খুলে দেওয়া ও ক্লাস চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বেলা সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ত ম লোকমান হাকিম ও ছাত্র উপদেষ্টা আনোয়ার হোসেন প্রধান ফটকে গিয়ে ৪ এপ্রিলের মধ্যে ক্যাম্পাস খোলার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাঁদের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আনোয়ার হোসেন বলেন, ৪ এপ্রিলের মধ্যে ক্যাম্পাসের কার্যক্রম সচলের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বিষয়টি জানানোর পর তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, দ্রুত ক্যাম্পাস খোলা চেষ্টা চলছে।