ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দৈনিক ও অনলাইন গণমাধ্যমের ছয়জন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক পেয়েছেন ‘এমটিবি-ডুয়া স্যামসন এইচ চৌধুরী ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৪’। তাঁরা হলেন মতিউর তানিফ (যায়যায়দিন), ফরহাদ উদ্দীন (বাংলাদেশ প্রতিদিন), সানাউল হক (আমাদের সময়), তৌহিদুর রহমান (নয়া দিগন্ত), মাহমুদুল হাসান (বাংলানিউজ টোয়েন্টিফোর) ও সুজন মণ্ডল (বিডিনিউজ টোয়েন্টিফোর)। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমেদ, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক