প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এমটিবি-ডুয়া স্যামসন এইচ চৌধুরী ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৫’ পেয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের পাঁচজন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন যুগান্তর-এর মাহমুদুল হাসান, প্রথম আলোর আসিফুর রহমান, রেডিও টুডের ইকরাম হোসাইন, নয়া দিগন্ত-এর তৌহিদুর রহমান ও কালের কণ্ঠ পত্রিকার রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার তাঁদের হাতে পুরস্কারের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।