ক্যাম্পাস রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ‘ক্যাম্পাস রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার ফেয়ার’ হয়েছে। আন্তর্জাতিক সংস্থা সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও ফিশারিজ অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন-২-এ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মু. আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন সিপি বাংলাদেশ-এর রংপুর অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ওয়াথানা খানলেক। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. ফজলুল হক, শিক্ষক মো. আবদুল হামিদ, সিপি বাংলাদেশের হেড অব এইচআর মো. কামরুজ্জামান প্রমুখ।