ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে। সমস্যার সমাধানে গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাস্টার মিলনায়তনে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়।শিক্ষার্থীদের আন্দোলনে গতকাল একাত্মতা প্রকাশ করেন গাজীপুর-২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। সভায় সভাপতিত্ব করেন ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সবদার আলী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক গণেশ চন্দ্র সাহা, শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল হক মোল্লা। সভায় গাজীপুর-২ আসদের সাংসদ জাহিদ আহসান বলেন, ‘জ্বালাও পোড়াও নয়, নিজেদের অধিকার আদায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ডুয়েটের ছাত্ররা যে আন্দোলন করছে তা সত্যিই অনুকরণীয়।’সভায় উপাচার্য মোহাম্মদ সবদার আলী বলেন, ‘শিক্ষার্থীদের প্রাণের দাবি আমাদেরও প্রাণের দাবি। ডুয়েটের জমি সম্প্রসারণের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। গাজীপুরে মাত্র ২০ দশমিক ২৯ একর জায়গার মধ্যে চলছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।