জাপানের বিখ্যাত পোশাক বিপণন প্রতিষ্ঠান ইউনিকলোর প্রতিনিধিদল গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে বেসকারি শিক্ষাপ্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ক্যাম্পাস পরিদর্শন করে।
প্রতিনিধিদলে ছিলেন ইউনিকলোর সহযোগী প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিংয়ের প্রকল্প ব্যবস্থাপক জে মেগি ও গ্রামীণ ইউনিকলো লিমিটেডের উপমহাব্যবস্থাপক টমোকিয়ো ইউশিকাওয়া। তাঁরা এ সময়ে এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং ইউনিকলোর বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরে এইউডব্লিউতে অধ্যয়নরত ১৬টি দেশের ২০ জন কৃতী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
গত বছর থেকে ‘এইউডব্লিউ জাপান সাপোর্ট গ্রুপ’-এর সহায়তায় ইউনিকলো এইউডব্লিউর আর্থিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এরই অংশ হিসেবে সে বছর থেকে ইউনিকলো নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশ ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য এইউডব্লিউর ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে আসছে।