ক্যাম্পাসে ছাত্রদলের একাংশের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের ‘মিথ্যাচার’ ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদলের একাংশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করেন। সমাজবিজ্ঞান অনুষদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কে আলম, তানিমুল হক, শাহাদাত খন্দকার।