ক্যাম্পাসে ছাত্রলীগের বিক্ষোভ
ছাত্রলীগ সম্পর্কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক করা কটূক্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আখেরুজ্জামান তাকিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।গতকাল শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির পর গোলচত্বরে সমাবেশ করেন তাঁরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফা সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল আসাদ, রাহাত হোসেন, আহসানুল করিম, গোলাম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন, কামরুল হাসান, দিয়াজ ইরফান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, রেজাউল হাসান, ওমর ফারুক, প্রচার সম্পাদক সৌমেন পালিত প্রমুখ।১৯ নভেম্বর বরিশালে দলীয় জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘ছাত্রলীগ প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, মানুষ খুন ও গুম করছে’ বলে মন্তব্য করেন। অন্যদিকে ২১ নভেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আখেরুজ্জামান তাকিমের হাত ও পায়ের রগ কেটে দেয় শিবিরের ক্যাডাররা।