ক্যাম্পাসে থানা স্থানান্তর পরিকল্পনার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নগরের মতিহার থানা স্থানান্তরের প্রক্রিয়া শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিবের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে থানা স্থাপন আইনত অনৈতিক। ক্যাম্পাসে থানা স্থাপন করা হলে শিক্ষার্থীরা আরও পুলিশি হয়রানির শিকার হবেন। সমাবেশ থেকে বক্তারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে সমাবেশ থেকে হরতাল-অবরোধের কারণে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনব্যবস্থা দ্রুত চালু করার দাবি জানানো হয়।