ক্যাম্পাসে দুটি বাসের সংঘর্ষে পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি বাসের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত একজন চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, হাটহাজারী ছাত্র ফোরামের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমা আক্তার, সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুস্মিতা দাশ, বিআরটিসি বাসের চালক আবদুল আলিম, বিশ্ববিদ্যালয় বাসের চালক মোহাম্মদ মুজিব ও চালকের সহকারী মোহম্মদ আলী আহত হন। এঁদের মধ্যে বিআরটিসি বাসের চালক আবদুল আলিমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বাকি চারজন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালকের সঙ্গে কথা বলে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।