ক্যাম্পাসে মিছিল ও মহড়া শিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল শনিবার শিবিরের নেতা-কর্মীরা মহড়া দিয়েছেন। সংগঠনের নিখোঁজ দুই নেতাকে উদ্ধারসহ কয়েকটি দাবিতে মিছিল করার একপর্যায়ে তাঁরা মহড়া দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ারের নেতৃত্বে মিছিলে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।

তারেক মনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিবিরের নেতা-কর্মীদের নিয়ে মিছিল ও সমাবেশ করা হয়েছে। কোনো বহিরাগত আমাদের সঙ্গে ছিল না।’