ক্যাম্পাসে 'টোকাই হবো' কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকাইরা ক্ষুধা মেটাতে পেটের দায়ে দিনমান পথেঘাটে কাগজ কুড়ায়। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা ক্ষুধার জন্য নয়; পরিবেশ বাঁচাতে গতকাল বৃহস্পতিবার পলিথিন, কাগজ কুড়িয়ে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। টোকাইদের প্রতি সম্মান জানাতে এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘টোকাই হবো’। কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর)-এর আয়োজনে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের ক্যাম্পাসে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সকালে অভিযানের উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস্-উল আলম। বগুড়া প্রতিনিধি