ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মনিয়ন্ত্রণ, গর্ভবতী মা ও শিশুদের মৃত্যুঝুঁকি কমিয়ে আনা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য জেলা পর্যায়ের সংবাদকর্মীদের অংশগ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবের সেমিনার হলে গতকাল শনিবার সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধিদপ্তরের উপপরিচালক ফারুক আজম নুর, সহকারী পরিচালক গোলাম মহসিন, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।