ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি লাখে এখনো ভোলায় ৯৯ জন মা ও শিশু গর্ভকালীন সময়ে মারা যাচ্ছেন। তাঁরা ন্যূনতম সেবা পাচ্ছেন না। নিরাপদ মাতৃত্বের জন্য দুর্গম এলাকায় সরকারের ভ্রাম্যমাণ লেবার কার ও লেবার বোট চালু করা উচিত, যেখানে আধুনিক ব্যবস্থা থাকবে। গতকাল বুধবার ‘ছোট পরিবার ধারণার উন্মেষ, নিরাপদ প্রসব, মাতৃত্ব, নবজাতকের যত্ন, এনএনসি ও পিএসসি বিষয়ে সাংবাদিকদের সচেতনতামূলক ক্যাম্পেইন’ এ বক্তারা এ কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সহযোগিতা ও আয়োজনে ভোলা শহরের স্টার গার্ডেন মিলনায়তনে জেলার ৪০ জন সাংবাদিককে নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।