ক্যাম্পেইন ও সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার পৃথক দুটি বাজার ক্যাম্পেইন, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে অবস্থিত সামসুদ্দিন সরকার সুপার মার্কেট প্রাঙ্গণে এক সচেতনতামূলক সভা হয়। সভায় বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা জাহান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ। পরে শোভাযাত্রা বের করা হয়। গতকাল সালনা পশ্চিম বাজার পরিচালনা কমিটির উদ্যোগেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।