প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের তিন উপজেলায় আগামী শনিবার ৯৮ হাজার ১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। গতকাল মঙ্গলবার জেলা সিভিল সার্জন তারেক মোহম্মদ শফি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এবারের ক্যাম্পেইনের স্লোগান ‘ভিটামিন “এ” খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’। ১ হাজার ৩৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রথম ধাপে ১১ মাস বয়সী ১০ হাজার ৮৪৪ জনকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ১৭৩ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
নড়াইল প্রতিনিধি