ক্যারম খেলা কেন্দ্র করে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ক্যারম খেলা নিয়ে মো. ওয়াসিম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া আবদুর রশিদ। গত মঙ্গলবার রাতে উপজেলা ছয়ফুল্লাকান্দি বাজারের শাহ রাহাত আলী মাজারের পূর্ব পার্শে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াসিমের পিতা মো. চান মিয়া বাদী হয়ে গত বুধবার দুজনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোছলে উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যারম খেলার ঘটনা নিয়ে কলহের একপর্যায়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেছে আবদুর রশিদ। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।