প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে গতকাল শনিবার ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ‘মিট দ্য প্রফেশনাল’ শিরোনামের এই ক্যারিয়ার আড্ডায় প্রধান বক্তা ছিলেন চুয়েটের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয়ে অর্জিত ফল দিয়ে কর্মক্ষেত্রে উন্নতি করা সম্ভব নয়। এ জন্য পেশাদারি মনোভাব থাকা জরুরি।’ আড্ডায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ মশিউল হক। সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মীর মো. সাক্বি কাউসার।