প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণদের পেশাগত জীবনে উন্নয়নের নানা কৌশল ও ৩৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার আড্ডা’। গতকাল বৃহস্পতিবার বিকেলে তৃতীয়বারের মতো এ আড্ডার আয়োজন করে চট্টগ্রাম রোটারি ক্লাব। নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ক্যারিয়ার আড্ডার প্রধান বক্তা ছিলেন শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন সহকারী কর কমিশনার নেফাউল ইসলাম সরকার।