ক্যারিয়ার ক্যাফের উদ্যোগে আমেরিকায় বৃত্তিবিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার ও উদ্যোগবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান ক্যারিয়ার ক্যাফের উদ্যোগে আমেরিকায় বৃত্তিবিষয়ক কর্মশালা ২৬ নভেম্বর চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
কর্মশালা পরিচালনা করেন আবদুর রকিব। তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের বৃত্তি, গ্রান্টস, ফেলোশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শিপ, অন-ক্যাম্পাস জবসহ নানা আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ আছে।’ তিনি যুক্তরাষ্ট্রের ৫ হাজার বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়মকানুন তুলে ধরেন অংশগ্রহণকারীদের সামনে।
কর্মশালা সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্যাফের প্রতিষ্ঠাতা শাব্বির আহমদ। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।