ক্যারিয়ার ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার আইসিটি ক্যারিয়ার ক্যাম্প হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-১-এ ক্যাম্পটির আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন লিভারেজিং আইসিটি প্রজেক্ট। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান আদিবা মাহজাবিন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পিপলস পার্সপেক্টিভ স্পেশালিস্ট নাইমুজ্জামান মুক্তা ও উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নিলা।