প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষিত তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে ক্যারিয়ার গঠন নিয়ে পঞ্চগড়ে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আইসিটি ক্যারিয়ার ক্যাম্প হয়েছে। পঞ্চগড় সরকারি মিলনায়তনে এই ক্যাম্প হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। অনুষ্ঠানে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল সভাপতিত্ব করেন। আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে এই ক্যাম্প হয়। এতে বিভিন্ন কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বক্তৃতা করেন জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, প্রকল্পের দলনেতা সামি আহমেদ প্রমুখ। নাইমুজ্জামান মুক্তা বলেন, তরুণ প্রজন্মকে একুশ শতকের উপযোগী তথ্যপ্রযুক্তিতে শিক্ষিত মানবসম্পদ গড়তে এই ক্যাম্পের আয়োজন করা হয়।