ক্যারিয়ার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও প্রথম আলো জবসের উদ্যোগে চট্টগ্রামে হয়ে গেল দিনব্যাপী ক্যারিয়ার মেলা। ১৭টি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়।
গতকাল শনিবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মিলনায়তনে মেলাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফাহিমা আজিজ।
এশিয়ান ইউনির্ভার্সিটি ফর উইমেন ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য এ মেলার আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শিক্ষার্থীরা ক্যারিয়ারসংক্রান্ত নানা বিষয়ে জেনে নেন।