ক্যারিয়ার সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে অনলাইন জব পোর্টাল চাকরি ডটকম ও প্রথম আলো বন্ধুসভা। সেমিনারে চাকরির আবেদনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা এবং ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দীন, চাকরি ডট কমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক, সিনিয়র অ্যাকাউন্ট স্পেশালিস্ট মনজুর মোর্শেদ, কনটেন্ট স্পেশালিস্ট ইসতিয়াক আহমেদ প্রমুখ। সেমিনার সমাপনী বক্তব্য দেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ মশিউল হক।