ক্যার‌্যাট বাংলাদেশ অনুশীলন শুরু সোমবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঈশা খাঁ নৌঘাঁটিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে দ্বিতীয় বাৎসরিক কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং (ক্যার‌্যাট) অনুশীলন ১৭ সেপ্টেম্বর সোমবার শুরু হবে। এর লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সমঝোতা বৃদ্ধি এবং নৌবাহিনী ও মেরিনদের মধ্যে আস্থা তৈরি ও অভিযানের জন্য উভয় দেশের প্রস্তুতি বৃদ্ধি।ঢাকার আমেরিকার সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ কথা জানানো হয়। ক্যার‌্যাট যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও অন্যান্য দেশের সামরিক বাহিনীর দ্বিপক্ষীয় ধারাবাহিক সামরিক অনুশীলন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও পূর্ব তিমুর। প্রথম ক্যার‌্যাট বাংলাদেশ-২০১১ অনুশীলন ছিল উচ্চাভিলাষী আট দিনের অনুশীলন, এতে আন্তবাহিনী সামরিক অভিযানের ওপর জোর দেওয়া হয়। বিজ্ঞপ্তি।