ক্যালিব্রেশনের জন্য সিএনজি অটোরিকশার দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুনর্নির্ধারিত ভাড়ায় ক্যালিব্রেশনবিহীন (দূরত্ব অনুপাতে ভাড়ার হার নির্ধারণের হিসাব) মিটারযুক্ত সিএনজিচালিত অটোরিকশার চালকেরা মিটার সরবরাহকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভিড় করছেন। গত রোববার এক দিনে এক হাজারের বেশি মামলা হওয়ার পর মিটারবিহীন অটোরিকশাগুলো সড়ক থেকে সরে পড়ে। পরে মালিকেরা অটোরিকশাকে মিটার সরবরাহকারী প্রতিষ্ঠানে পাঠাতে শুরু করেন।ট্রাফিক পুলিশ সূত্র জানায়, নগরে ১৩ হাজার অটোরিকশা চলাচল করছে। ক্যালিব্রেশনবিহীন মিটারযুক্ত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরুর পর দুই দিন ধরে রাস্তায় অটোরিকশা চলাচল অর্ধেকে নেমে এসেছে। বাকি অর্ধেক ভালো মিটার লাগাতে মিটার সরবরাহকারী প্রতিষ্ঠানে ভিড় করছে।ট্রাফিক পুলিশের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী শুক্রবারের মধ্যে নগরে চলাচলকারী সব অটোরিকশায় ক্যালিব্রেশন করা মিটার লাগাতে হবে। শনিবার থেকে মিটারে চলাচল করছে না—এমন অটোরিকশার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।নিয়ম অনুযায়ী মিটারের ক্যালিব্রেশন ঠিক হয়েছে কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন বিআরটিএর কর্মকর্তারা। তাঁদের সই ও সিল লাগানোর পর ওই সব মিটার নিয়ে অটোরিকশা যাত্রী পরিবহন শুরু করবে। এ কারণে দুই দিন ধরে মিটার সরবরাহকারী পাঁচ প্রতিষ্ঠান ও বিআরটিএর কার্যালয়ে অটোরিকশার দীর্ঘ সারি দেখা যাচ্ছে।মিটার সরবরাহকারী পাঁচটি প্রতিষ্ঠান হলো—ডিস্ট্রিবিউটেশন ওয়ান, মেসার্স সপ্তসিন্ধু, এস কে ট্রেডার্স, ওয়াটার কোম্পানি এবং স্টান্ডার্ড মিটার সার্ভিস। ডিস্ট্রিবিউটেশন ওয়ানের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মনসুরুল করিম প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশার মালিকদের চাপে পড়ে রোববার সারা রাত আমাদের কাজ করতে হয়েছে।’বিআরটিএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল আজম বলেন, পুলিশ মামলা দেওয়ার পর সবাই দৌড়ঝাঁপ শুরু করেছে।’