ক্যালেন্ডার ছাপার দরপত্র পুনরায় আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ছাপানোর পুরোনো দরপত্রটি বাতিল করে আবার দরপত্র আহ্বান করা হয়েছে। কয়েকজন যুবকের বাধার মুখে মুদ্রণ ব্যবসায়ীরা পুরোনো দরপত্রের শিডিউল কিনতে না পারায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষ গতকাল বুধবার সকালে এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করে। বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, গত রোববার বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দেয়াল ও টেবিল ক্যালেন্ডার ছাপানোর দরপত্রের শিডিউল কেনার শেষ দিন ছিল। ওই দিন দরপত্রের শিডিউল কিনতে গেলে কয়েকজন যুবকের বাধার মুখে পড়ে কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠানের লোকজন। এ ঘটনায় দুটি মুদ্রণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এম আকবর হোসেন বলেন, ২৯ জুলাই বেলা তিনটা পর্যন্ত দরপত্রের শিডিউল কেনা যাবে। ৩০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত তা জমা দেওয়া যাবে।