ক্রসফায়ার নিয়ে নৌমন্ত্রীর বক্তব্যের নিন্দা টিআইবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারবহির্ভূত হত্যা ও ‘ক্রসফায়ার’ নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বক্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল রোববার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অনতিবিলম্বে নৌমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রের কোনো নাগরিকই বিচারের ঊর্ধ্বে নয়। অন্যদিকে অপরাধ যত গুরুতরই হোক না কেন, সন্ত্রাস নির্মূলের নামে তথাকথিত ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে একজন মন্ত্রীর এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। সরকারের একজন মন্ত্রীর কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কখনোই কাম্য নয়।’ বিজ্ঞপ্তি।