ক্রসিংয়ে ট্রেন আটকা যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-আখাউড়া রেলপথে বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশনে গতকাল মঙ্গলবার ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস দুই ঘণ্টা আটকে ছিল। রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টায় সিলেট থেকে ঢাকাগামী ৭১৮ নম্বর আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর বিমানবন্দরসংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় এর একটি বগির চাকায় ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি রেলক্রসিংয়ের ওপর আটকা পড়ে। এতে শমশেরনগর-কুলাউড়া সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শমশেরনগর রেলস্টেশন মাস্টার মো. শাহজাহান খান বলেন, ট্রেনটি রেলক্রসিংয়ে না থামলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।