ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে পারভেজ খান সভাপতি ও মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক উমর ফারুক আলহাদী ও অর্থ সম্পাদক পদে মনজুরুল বারী, সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন মুরাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবদুল লতিফ, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. সহিদুল ইসলাম ও সদস্য পদে মুহা. জাহাঙ্গীর আলম, আজহার মাহমুদ, রফিক মজুমদার নির্বাচিত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।