ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতের সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতের যৌথ উদ্যোগে কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের (বার্ড) অডিটরিয়ামে ‘টেকনিক্যাল সেমিনার অন ডিউরেবল কনক্রিট স্ট্রাকচার্স’ শীর্ষক একটি সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস বাংলাদেশের সভাপতি এম শামীম জেড বসুনিয়া, ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।