ক্রাউন সিমেন্ট-প্রথম আলো এশিয়া কাপ কুইজের বিজয়ী যাঁরা
এশিয়া কাপ উপলক্ষে ১৩ মার্চ থেকে প্রথম আলোয় শুরু হয়েছে এসএমএস-ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতি ম্যাচে সাতজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হচ্ছে। এর বাইরে ফাইনাল ম্যাচে থাকবে বিশেষ পুরস্কার।প্রথম দিনে আসা উত্তরগুলো গতকাল বুধবার প্রথম আলোর কার্যালয়ে লটারি করা হয়। লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।এতে প্রথম পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট (দুজনের) জিতেছে ঢাকার যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তানজীব রহমান নিয়াম। দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকার আড়ং গিফট ভাউচার জিতেছে দিনাজপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তনয় বসাক। তৃতীয় পুরস্কার পাঁচতারা হোটেলে দুজনের ডিনার করার সুযোগ পাচ্ছেন নরসিংদী সদর উপজেলার গণেশ পোদ্দার। চতুর্থ পুরস্কার মোবাইল ফোনসেট পান ঢাকার মতিঝিলের বাসিন্দা মো. আলমগীর হোসেন। পঞ্চম পুরস্কার এক হাজার টাকা করে মোবাইল রিফিল পেয়েছেন তিনজন। তাঁরা হলেন ময়মনসিংহের সি কে ঘোষ রোডের ফয়েজ আহমেদ সিরাজী, পঞ্চগড়ের শ্যামপাড়ার দুলাল রায় ও দিনাজপুর স্টেশন রোডের মো. কুরবান আলী। টুর্নামেন্ট শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে।