ক্রাউন সিমেন্ট-প্রথম আলো এশিয়া কাপ কুইজের বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে ১৩ মার্চ থেকে প্রথম আলোয় শুরু হয়েছে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতি ম্যাচে সাতজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হচ্ছে। এর বাইরে ফাইনাল ম্যাচে থাকবে বিশেষ পুরস্কার।গত মঙ্গলবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের জন্য আসা উত্তরগুলো নিয়ে গতকাল বুধবার ড্র পরিচালনা করেন সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশীদ রাহুল।ওই ড্রয়ে বিজয়ীরা: ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট (দুজনের) যিনি জিতেছেন, তাঁর মোবাইল নম্বর ০১৭২৩৩৩৫৯২৬। যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনসেটটি বন্ধ পাওয়া গেছে। দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকার আড়ং গিফট ভাউচার জিতেছেন আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার মো. তাজুল ইসলাম। তৃতীয় পুরস্কার পাঁচতারা হোটেলে দুজনের নৈশভোজের সুযোগ পাচ্ছেন ঝিনাইদহ মাজমাদার হাউসের বাসিন্দা রকিবুল আহসান। চতুর্থ পুরস্কার মোবাইল ফোনসেট যিনি পেয়েছেন, তাঁর মোবাইল নম্বর ০১৮৩০০৭৩৫০৪। যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনসেটটি বন্ধ পাওয়া গেছে। পঞ্চম পুরস্কার এক হাজার টাকা করে মোবাইল রিফিল পেয়েছেন তিনজন। তাঁরা হলেন: তেজগাঁও বিজি প্রেসে কর্মরত কাজল কুমার মজুমদার, রংপুর ক্যাডেট কলেজের প্রভাষক এ এস এম রাশেদ ও চাঁদপুর পূর্ব নাজিরাপাড়ার বাসিন্দা আহসান হাবিব।