প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে গতকাল শুক্রবার ফেনীতে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে চারটি ক্রিকেট দল অংশ নেয়। খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে আয়োজিত উৎসব শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক। জেলা ক্রীড়া সংস্থার সদস্য রিয়াদ আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও দাবা ফেডারেশনের সদস্য বাহার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সাংবাদিক আবু তাহের প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। সকালে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।