ক্রিকেট খেলতে গিয়ে সহপাঠীর ব্যাটের আঘাতে মাদ্রাসাছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে ক্রিকেট খেলতে গিয়ে আহত মান্দারী ক্রিয়েটিভ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও বটতলী গ্রামের হাফেজ আবদুল ওয়াদুদের ছেলে নাজিম উদ্দিন গতকাল শনিবার সকালে মারা গেছে।নিহত নাজিম উদ্দিন শুক্রবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ক্রিকেট খেলার সময় তার সহপাঠী করইতলা গ্রামের শাহ আলমের ছেলে আরমান হোসেন ব্যাট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে শুক্রবার বিকেলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার হাসপাতালে মারা যায়। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নূর নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত নাজিম উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।