প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ক্রিকেট বোর্ডের উদ্যোগে গতকাল শুক্রবার জান্নাত ট্রেডার্স বাঞ্ছারামপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলায় বড় বাড়ি বার্নার্স ১৯ রানে মধ্যপাড়া টিম টাইগার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বড় বাড়ি প্রথমে ব্যাট করে ১৩৫ রান করে। পরে মধ্যপাড়া টিম টাইগার্স ১১৬ রানে অলআউট হয়। বিজয়ী দলকে ফ্রিজ ও পরাজিতদের রঙিন টেলিভিশন দেওয়া হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মো. আজিজ, মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।