ক্রিকেট খেলা দেখা নিয়ে এস এম হলে সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলে বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা দেখার সময় সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় দুটি কক্ষ ভাঙচুর করা হয়।আহত শিক্ষার্থীরা হলেন: রুবেল, আরাফাত, মামুন, শুভ, মনির ও তালহা। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।হল সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যকার ওই খেলা চলার সময় বসাকে কেন্দ্র করে ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র রুবেলকে মারধর করেন। এ ঘটনায় হলের মাস্টার্সের সব ছাত্র একত্র হয়ে মাহবুবকে তাঁর কক্ষে গিয়ে মারধর করেন এবং হলের ৭৩ ও ৫০ নম্বর কক্ষে ভাঙচুর চালান। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।হলের প্রাধ্যক্ষ গোলাম মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।