ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের হরিমহন উচ্চবিদ্যালয় মাঠে আন্তস্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, খেলার একপর্যায়ে একজন খেলোয়াড়ের আউট হওয়াকে কেন্দ্র করে হরিমহন উচ্চবিদ্যালয় ও গ্রিনভিউ স্কুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন আহত হন। পরে হরিমহন স্কুলের এক খেলোয়াড়ের ভাইয়ের একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন প্রতিপক্ষের সমর্থকেরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওসি আরও বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে সালাম, জিলহাজ ও আস মোহাম্মদ নামের তিন ব্যক্তিকে আটক করেছে।