ক্রিকেট খেলা নিয়ে বৃদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের ক্রিকেট খেলা নিয়ে বাগিবতণ্ডার জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুল কুদ্দুছ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার ক্রিকেট খেলা নিয়ে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের গগডা বাদলাপাড়া গ্রামের আবু তাহের এবং তাঁর চাচাতো ভাই মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলামের পরিবারের শিশুদের মধ্যে তর্ক হয়। পরদিন বুধবার রাতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য বাড়ির উঠানে সালিস বৈঠক বসে। সেখানে তাঁদের অপর চাচাতো ভাই আবদুল কুদ্দুছও উপস্থিত ছিলেন। সালিসে বাগিবতণ্ডার একপর্যায়ে চাচাতো ভাই সাইফুল ইসলামসহ অন্যরা লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আবদুল কুদ্দুছের ওপর হামলা চালান। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় আবদুল কুদ্দুছকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেলে গতকাল বৃহস্পতিবার সকালে কুদ্দুছ মারা যান।